শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
মাদক

যশেরের চৌগাছায় প্রাইভেটকারে অভিনব কৌশলে মা’দক পরিবহন, র‍্যাবের অভিযানে ২১১ বোতল উইন কোরেক্সসহ আটক ২

যশোরের চৌগাছায় প্রাইভেটকারে অভিনব কৌশলে ফেনসিডিলের বিকল্প মা’দক উইন কোরেক্স সিরাপ পরিবহনের সময় দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৬। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। 

শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে চৌগাছা পৌরসভার চৌগাছা বাজার ব্রিজ (তারানিবাস) এলাকায় র‍্যাব-৬ সিপিসি-৩, যশোরের একটি বিশেষ টিম    কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স নেতৃত্বে পরিচালিত হয়।

র‍্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ অবৈধ মা’দক বহন করা হচ্ছে। পরে র‍্যাব সদস্যরা চৌগাছা বাজার ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন  একটি প্রাইভেটকার  থামিয়ে  তল্লাশি চালিয়ে ভেতর থেকে অভিনবভাবে লুকিয়ে রাখা ২১১ বোতল উইন কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঝিকরগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মোঃ হারুনুর রহমান (৪৪) এবং একই উপজেলার বাগমারী গ্রামের ফুলচানের ছেলে শ্রী চিরজিৎ (২২)-কে আটক করা হয়।

র‍্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মা’দক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো। 

র‍্যাব আরও জানায়, উদ্ধার হওয়া মা’দক ও ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে এবং আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

স্থানীয়দের মধ্যে এ অভিযান ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

 জনসাধারণ  র্যাবের এমন  মা’দকবিরোধী অভিযান পরিচালনার জন্য আরও জোর দাবি জানান।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।