নেত্রকোনার বারহাট্টা থানা পুলিশের বিশেষ অভিযানে মারামারি, দ্রুত বিচার, ধর্ষণসহ মোট ৯টি বিচারাধীন মামলার আসামি মানিক (৩৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি এলাকা থেকে (১০ মে) রাতে তাকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তি ওই এলাকার বজলুর রহমানের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ০৮ মে আদালত থেকে ইস্যুকৃত ওয়ারেন্ট মূলে পুলিশ মানিককে ধরতে গেলে সে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ কেন তাকে ধরতে গেল সেই কারণে মামলার বাদী সাইকুল মিয়াকে কুপিয়ে গুরতর জখম করে। ঐ ঘটনার প্রেক্ষিতে গত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মানিকের বিরুদ্ধে মারামারি, দ্রুত বিচার, ধর্ষণসহ মোট ৯ টি মামলা বিচারাধীন রয়েছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, মানিক চিরাম ইউনিয়নের নৈহাটি এলাকার চিহ্নিত অপরাধী। এলাকার বহু অপরাধের হোতা সে। এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা করতে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।