রাজশাহীর গোদাগাড়ী থানাধীন বিজনগর কলোনী মাঠে আগামী ৩০ ও ৩১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বিজনগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের অন্যতম মূল লক্ষ্য হলো এলাকার যুবসমাজকে মাদকদ্রব্য থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়া।
এই আয়োজনের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন স্থানীয় মেম্বার পদপ্রার্থী মুসা বাবা। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমেই তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করা সম্ভব। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। আগামী ২৯ মে’র মধ্যে দলগুলোকে এনট্রি ফি জমা দিয়ে অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। খেলা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।