শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
আইন-আদালত

ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণ ঘিরে মামলা; দুই নারী গ্রেপ্তার, মানববন্ধনে দ্রুত সমাধানের দাবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিরোধপূর্ণ জমিতে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন “আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন” ভবন নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় ভবন নির্মাণ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে নির্মাণস্থলে এ ঘটনা ঘটে। পরে ঠিকাদার প্রতিষ্ঠানের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই নারীকে আদালতে পাঠানো হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের ডিসেম্বরে ইউআইটিআরসিই-২ প্রকল্পের আওতায় শিক্ষা মন্ত্রণালয় দেশের ১৬৩টি উপজেলায় আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের অধীন ১০ শতাংশ জমিতে একটি আইসিটি ভবন নির্মাণের প্রস্তাব পাঠানো হয়। পরে ২০২৩ সালে প্রকল্পটি অনুমোদন পেলে নির্মাণকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়।

তবে কাজ শুরুর পর স্থানীয় মকবুল হোসেন গং প্রস্তাবিত জমির সাড়ে ৪ শতাংশের মালিকানা দাবি করে আপত্তি তোলেন। তাদের দাবি, জমিটি পৈতৃক সম্পত্তি এবং সেখানে পারিবারিক কবরস্থান রয়েছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন বলেও দাবি করেন পরিবারের সদস্য মাসুদ আল নোমান।

তিনি অভিযোগ করে বলেন, “জনস্বার্থে আইসিটি ভবন হোক, সেটি আমরাও চাই। কিন্তু কোনো সমাধান ছাড়াই জোরপূর্বক আমাদের কবরস্থানের জায়গা দখল করা হচ্ছে। প্রতিবাদ করায় নারী সদস্যদের ধরে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।”

গ্রেপ্তার দুই নারী হলেন—সুমা আক্তার (২৬) ও ফাতেমা তুজ জহুরা (৪০)। এদিকে ভবন নির্মাণের দায়িত্বপ্রাপ্ত Korean Hoban ENC Company–এর সাইট ইঞ্জিনিয়ার কৌশিক রঞ্জন সরকার বলেন, উপজেলা প্রশাসন যে জায়গা বুঝিয়ে দিয়েছে, সেখানেই কাজ করা হচ্ছে। কিন্তু স্থানীয় কয়েকজন বাসিন্দা নিয়মিত বাধা দেওয়ায় কাজ ব্যাহত হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আযম জানান, গত বৃহস্পতিবার দায়ের করা মামলায় দুই নারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস বলেন, বিআরএস রেকর্ড অনুযায়ী জমিটি উপজেলা পরিষদের মালিকানাধীন। সরকারি জমিতে নির্মাণকাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। বারবার সতর্ক করার পরও একটি মহল বেআইনিভাবে বাধা দিয়ে আসছিল বলে তিনি দাবি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, “আইসিটি ভবনটি নির্মিত হলে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ উপকৃত হবে। দীর্ঘদিন আগে সরকার জমিটি অধিগ্রহণ করেছে। সরকারি বরাদ্দ ফেরত গেলে এলাকার উন্নয়ন ব্যাহত হবে।”

এ ঘটনার প্রতিবাদ ও দ্রুত নির্মাণকাজ সম্পন্নের দাবিতে মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এবং অংশগ্রহণকারীরা বলেন, বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থী ও শিক্ষকদের দক্ষতা উন্নয়নে আইসিটি ভবন অত্যন্ত প্রয়োজনীয়। তাই দ্রুত বিরোধ নিষ্পত্তি করে নির্মাণকাজ সম্পন্নের দাবি জানান তারা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উপজেলার সচেতন মহল।

উল্লেখ্য, দেশের ১৬২টি উপজেলায় আইসিটি ভবনের নির্মাণকাজ শেষ পর্যায়ে থাকলেও জমি সংক্রান্ত বিরোধের কারণে ঈশ্বরগঞ্জে প্রকল্পটির কাজ এখনো আটকে আছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আইন-আদালত থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।