অশ্রুসিক্ত নয়নে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হলো গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব সরওয়ার হোসেনকে।
৫ এপ্রিল (রবিবার) সকালে ছাপড়হাটী ইউনিয়ন পরিষদ আয়োজনে সরওয়ার হোসেনে কে অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়। ছাপড়হাটী ইউনিয়ন পরিষদ আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান কনক কুমার গোস্বামী। প্রশাসনিক কর্মকর্তা সরওয়ার হোসেন বিদায়ী বক্তব্যে বলেন, এই ইউনিয়ন পরিষদে কর্মজীবনের কার্যকলাপ ও চলাফেরায় যদি কোন ভুল ত্রুটি করে থাকেন তাহলে তা সকলকে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ রন্জু মিয়া হিসাব সহকারী -কাম-কম্পিউটার অপারেটর ছাপড়হাটী ইউনিয়ন পরিষদ , জাহিদুল ইসলাম জাহিদ ইউপি সদস্য ও আহ্বায়ক ছাপড়হাটী ইউনিয়ন যুবদল, রেজাউল ইসলাম খান মজনু মিয়া ইউপি সদস্য অত্র ইউপি পরিষদ, আনছার আলী ইউপি সদস্য অত্র ইউপি পরিষদ, সুরুজ্জামান মিয়া ইউপি সদস্য অত্র ইউপি পরিষদ, আঃ হাই ইউপি সদস্য অত্র ইউপি পরিষদ, রানা মিয়া ইউপি সদস্য অত্র ইউপি পরিষদ, সাজেদে বেগম সংরক্ষিত নারী সদস্য অত্র ইউপি পরিষদ, লাইজু বেগম সংরক্ষিত নারী ইউপি সদস্য অত্র ইউনিয়ন পরিষদ, সাইফুল ইসলাম উদ্যোক্তা অত্র ইউপি পরিষদ। এছাড়াও গ্রাম পুলিশ নাজমুল, চঞ্চল, সালাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বক্তব্য প্রদান শেষে, প্রশাসনিক কর্মকর্তা সরওয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার হতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।