ঈদের ২য় দিনে ওসমানপুর-লক্ষীপুরে সিনিয়র-জুনিয়র মিলনমেলা ক্রিকেট আয়োজন
ঈদুল ফিতরের আনন্দকে আরও প্রাণবন্ত করতে প্রতিবছরের মতো এবারও ঈদের দ্বিতীয় দিনে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে সিনিয়র-জুনিয়র মিলনমেলা ক্রিকেট খেলা।
স্থানীয় সংগঠন “সিনিয়র-জুনিয়র ঐক্য পরিষদ”-এর উদ্যোগে আয়োজিত এ খেলায় এলাকার বিভিন্ন বয়সী ক্রিকেটপ্রেমীরা অংশগ্রহণ করেন। খেলাটি শুধু প্রতিযোগিতামূলক নয়, বরং সিনিয়র ও জুনিয়রদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি অনন্য উদ্যোগ হিসেবে পরিচিত।
খেলায় অংশগ্রহণকারীদের পাশাপাশি স্থানীয় দর্শকদের উপস্থিতিতে মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলাকে কেন্দ্র করে তরুণদের মধ্যে বাড়ে উৎসাহ-উদ্দীপনা, আর বয়োজ্যেষ্ঠরাও স্মৃতিচারণে মেতে ওঠেন।
আয়োজকরা জানান, প্রতিবছর ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এই আয়োজন নিয়মিতভাবে করে আসছেন তারা। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।