শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
অন্যান্য

ধুনটে আল খিদমাহ কওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আলেম ও গুণীজন সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত

বগুড়ার ধুনট উপজেলায় ক্বওমী স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল খিদমাহ কওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে নবীন ফারেগীন, কৃতি আলেম ও গুণীজন সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় ধুনট উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ধুনট কওমী ওলামা পরিষদের সভাপতি আলহাজ্ব কে এম সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ তামাই মাদরাসার নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা ছানাউল্লাহ নিয়ামতি। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন আল খিদমাহ কওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আশেকে এলাহী শিবলী।

সংগঠনের সাধারণ সম্পাদক হানজালা আজাদী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাঈদ আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম খোকন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি ফয়জুল্লাহ কাসেমী।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে মোট ৩৩ জনকে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে উচ্চতর ডিগ্রিধারী ৮ জন মুফতি, ভাষা ও সাহিত্য (আদব) বিভাগে ২ জন, তাফসির বিভাগে ১ জন এবং দাওরায়ে হাদিস সমাপনকারী ১৪ জন নবীন আলেমকে সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া ধুনট কওমী ওলামা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচজন উপদেষ্টাকে ‘কৃতি আলেম সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। দীর্ঘ তিন দশক ধরে শিক্ষকতা, লেখালেখি ও ইসলামী সংগঠক হিসেবে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আল জামিয়াতুল আহলিয়াতুল আমিনিয়া তামাই মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সানাউল্লাহ নিয়ামতিকে ‘গুণীজন সংবর্ধনা-২০২৬’ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ছানাউল্লাহ নিয়ামতি বলেন, নবীন আলেমদের অর্জিত জ্ঞান কেবল কিতাব ও মাদরাসার চত্বরে সীমাবদ্ধ রাখলে চলবে না; দেশ ও জাতির ক্রান্তিলগ্নে দ্বীনি ও সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বক্তারা বলেন, নবীন আলেমদের জ্ঞান ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ না রেখে সমাজ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। তারা আয়োজকদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি তরুণ আলেমদের ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, আগামী বছরগুলোতেও এ ধরনের সংবর্ধনা কার্যক্রম ধারাবাহিকভাবে আয়োজন করা হবে। তারা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ নবীন আলেমদের অনুপ্রাণিত করার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ইসলামী ও সামাজিক অঙ্গনে কার্যকরভাবে কাজ করার পথকে আরও সহজ ও সুদৃঢ় করবে।

অন্যান্য থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।