রোটার্যাক্ট ক্লাব
ঈদ মানেই আনন্দ ভাগাভাগি আর মানবিকতার এক অনন্য বার্তা। সেই চেতনাকে ধারণ করে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে রোটারি ক্লাব অব ইসলামাবাদ এবং রোটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদ, চট্টগ্রাম, বাংলাদেশ। সংগঠনটির উদ্যোগে আয়োজন করা হয় ‘ঈদ বস্ত্র বিতরণ-২০২৬’ শীর্ষক একটি মানবিক কর্মসূচি।
বুধবার (১৮ মার্চ) চট্টগ্রাম নগরের অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় ৪০ জন অসচ্ছল শিশুকে ঈদের উপহার হিসেবে নতুন পোশাক প্রদান করা হয়। নতুন পোশাক হাতে পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে নির্মল হাসি, যা পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও আনন্দঘন।
জানা গেছে, অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের জন্য মেহেদি পরানোর আয়োজন। এতে ঈদের উৎসবমুখর পরিবেশ আরও প্রাণ ফিরে পায় এবং শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করে।
আয়োজকেরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রতিবছরের মতো এবারও এ আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন। এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে যেসব রোটারিয়ান ও রোটর্যাক্টর আন্তরিকভাবে কাজ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজকেরা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. আসিফ ইকবাল, সেক্রেটারি রোটারিয়ান মাহফুজুর রহমান, আরসিসি পিপি রোটারিয়ান শফিকুল আলম খান, আইপিপি রোটার্যাক্টর মোহাম্মদ রিয়াদ, অ্যাক্টিং প্রেসিডেন্ট রোটার্যাক্টর তানিয়া আক্তার মাহি, অ্যাক্টিং সেক্রেটারি রোটার্যাক্টর আবু নাঈম তুষার, সিএসডি রোটার্যাক্টর. নুসরাত, অতিথি ইরফান ও হুরাইনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।