শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
অন্যান্য

আখাউড়ায় অবৈধ মাটি উত্তোলন: দুইজনের কারাদণ্ড, ড্রেজার মেশিন বিনষ্ট

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা একটি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ এ দণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার বৈষ্ণবপুর গ্রামের আল ইসলাম (৪০) ও সবুজ (২৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাঝিগাছা এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয়কে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয় এবং ব্যবহৃত ড্রেজার মেশিনটি ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

এদিকে একই অভিযানে মনিয়ন্দ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান চালানো হলেও কাউকে পাওয়া যায়নি।

অন্যদিকে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অন্যান্য থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।