শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্রিকেট

পাকিস্তান -ইংল্যান্ড ম্যাচে চরম নাটকীয়তা! কঠিন সমীকরণে গ্রুপ ২ এর দলগুলো!!

জমে উঠলো গ্রপ বি এর সেমিফাইনালের সমীকরণ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ২য় ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও অনবদ্য ইংল্যান্ড। ফলে গ্রুপের সকল (ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড) দলের সামনেই সেমিফাইনালে খেলার সুযোগ রইল।

টি২০ বিশ্বকাপ, ২০২৬ এর ৪৫ তম ম্যাচে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ইংল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় পাকসেনারা। দলীয় মাত্র চৌদ্দ রানে জোফরা আর্চারের বলে বেথেলের কাছে তালুবন্দী হয়ে ব্যাক্তিগত সাত রান করে সাজঘরে ফিরে যায় সাইম আইউব। কিছুক্ষণ পরে মাত্র পাঁচ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক সালমান আগা। তারপর অভিজ্ঞ বাবর আজম সঙ্গী হয় ওপেনার সাহেবজাদা ফারহানের। তাদের জুটি বড় সংগ্রহের আভাস তৈরি করে। মাত্র ৩৯ বলে দলীয় অর্ধশতক স্পর্শ করে তারা। এরপর এগারতম ওভারে দলীয় ৭৩ রানে ওভারটনের বলে বোল্ড হয়ে ২৪ বলে ২৫ রান করে বাবর আজম ফিরে গেলেও একপাশ আগলে রেখে ব্যক্তিগত অর্ধশতক (৪৫ বলে ৬৩ রান) তুলে নেয় ফারহান। যার ফলে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে নিজের স্থান শক্তপোক্ত করে রাখেন তিনি। পরবর্তীতে কেউ আর গুরুত্বপূর্ণ অবদান রাখতে না পারায় পাকিস্তানের ইনিংস থামে ৯ উইকেটে ১৬৪ রানে। ইংল্যান্ডের পক্ষে এল ডসন ২৪ রান ৩ উইকেট তুলে নেন। তাছাড়া আর্চার ও ওভার্টন নেন ২টা করে উইকেট।

১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শাহেদ আফ্রিদির ভেলকিতে ইনিংসের প্রথম বলেই উসমান খানের হাতে গোল্ডেন ডাক মারেন পিল সল্ট। নিজের ২য় ওভারে জো বাটলারকেও ফিরিয়ে দেয় আফ্রিদি। এখানেই থেমে যায় নি আফ্রিদির কারিশমা! ব্যাক্তিগত ৩য় ওভারে তিনি আবারো আঘাত হানেন ইংল্যান্ড শিবিরে। বাউন্ডারিতে ফারহানের কাছে পরাজিত হয় বেথেল। তখন ইংল্যান্ডের সংগ্রহ ৫ ওভার শেষে ৩ উইকেটে ৩৫ রান। পরবর্তী দুই ওভারে ব্রুক ও বেনটন যোগ করেন ২৩ রান। দলীয় ৫৮ রানে উসমান তারিখের প্রথম বলেই কট বিহাইন্ড হয়ে ফিরে যায় বেনটন। অতঃপর স্যাম ক্যরন ও জ্যাকস কে সঙ্গে নিয়ে আলরেডদের জয়ের স্বপ্ন দেখান হ্যারি ব্রুক। মাত্র ৫০ বলে ব্যাক্তিগত শতরান তুলে নিয়ে হয়ে যান প্লেয়ার অফ দা ম্যাচ। ৫১ তম বলে শাহিন আফ্রিদির গতিতে বোল্ড হওয়ার আগে দলের জয় এবং সেমিফাইনাল দুটিই নিশ্চিত করে যান। শেষমেশ ৫ বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

ফলে টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর স্বপ্ন পাকিস্তানের জন্য স্বপ্নই রয়ে গেল। তার সাথে সেমিফাইনালে পৌছানোর জন্যেও তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচের দিকে।

আজ সুপার এইট পর্বের নিজেদের ২য় ম্যাচে শ্রীলঙ্কার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হয় ইংল্যান্ড -পাকিস্তান। এর পূর্বে ইংল্যান্ড স্বাগতিক শ্রীলঙ্কাকে পরাজিত করতে পারলেও পাকিস্তান -নিউজিল্যান্ডের ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। গ্রুপ ২ থেকে আগামীকাল সন্ধ্যায় খেলবে শ্রীলঙ্কা -নিউজিল্যান্ড। পাকিস্তানের পরবর্তী খেলা ২৮ ফেব্রুয়ারী।

ক্রিকেট থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।