শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
অন্যান্য

আলমডাঙ্গায় অ্যাওয়ার্নেস আর্মি যুব সংগঠনের ২০২৬-২৭ মেয়াদের খসড়া কমিটি অনুমোদিত

আলমডাঙ্গায় অ্যাওয়ার্নেস আর্মি যুব সংগঠনের ২০২৬-২৭ মেয়াদের খসড়া কমিটি অনুমোদিত

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গা জেলার অন্যতম পরিচিত সামাজিক সংগঠন ‘অ্যাওয়ার্নেস আর্মি যুব সংগঠন’-এর ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য নতুন খসড়া কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আজ ২১ ফেব্রুয়ারি সংগঠনের প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মো. নাফিজুর রহমান নাফিজ-কে সভাপতি এবং মো. মহাসিন চৌধুরী-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তরা হলেন:

সহ-সভাপতি: মো. তৌফিকুর রহমান ও মো. জুলফিকার আলী।

যুগ্ম সাধারণ সম্পাদক: মো. আশিকুজ্জামান শুভ ও মো. মতিয়ার রহমান।

কোষাধ্যক্ষ: মো. আনাস রিদওয়ান।

প্রচার ও দপ্তর সম্পাদক: সৈয়দ আকিব হোসেন।

সংগঠনের অনুমোদন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই খসড়া কমিটি অবিলম্বে কার্যকর হবে। এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে অনুমোদন বোর্ডের নিকট জমা দেওয়ার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ‘অ্যাওয়ার্নেস আর্মি যুব সংগঠন’ চুয়াডাঙ্গা জেলায় বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নতুন এই নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সেবামূলক কার্যক্রম জেলাজুড়ে আরও ছড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

অন্যান্য থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।