চিলমারী প্রেসক্লাব আয়োজিত ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার সংগঠনের অফিস কক্ষে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাী দলের চিলমারী উপজেলা শাখার আহ্বায়ক সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি আহ্বায়ক কমিটির চিলমারী শাখার সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা,যুগ্ম আহ্বায়ক সাদকাত হোসেন সাজু,বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান প্রমূখ। এ সময় সংগঠনের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন চিলমারী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।