শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
অন্যান্য

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চিলমারী উপজেলা চত্বরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সারা দেশের মতো কুড়িগ্রামের চিলমারী উপজেলায়  অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতাকর্মীরা। 

মঙ্গলবার চিলমারী  উপজেলা পরিষদের সামনে ব্যানার হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করা হয়। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ,চিলমারী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন শাখার প্রধান সমন্বয়ক ।

  বক্তারা বলেন, দীর্ঘ ১১ বছর ধরে নতুন কোনো জাতীয় পে-স্কেল কার্যকর না হওয়ায় প্রজাতন্ত্রের কর্মচারীরা অত্যন্ত কম বেতনে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য না থাকায় বর্তমান বেতন কাঠামোতে পরিবার পরিচালনা করা,ছেলেমেয়েদের পড়া-শুনার খরচ যোগানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অথচ সরকারি কর্মচারীরাই রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান শক্তি হিসেবে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ করা এখন সময়ের দাবি।  বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায়ে সরকার সাড়া না দিলে আগামী ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করা হবে। সেখান থেকে যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হবে। আন্দোলন কারীদের দাবী,  প্রধান উপদেষ্টা মহোদয় সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি ও দুঃখ-কষ্ট বিবেচনায় নিয়ে অচিরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

অন্যান্য থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।