শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
আইন-আদালত

ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা গ্রহণ, তদন্তের নির্দেশ আদালতের

খুলনা নগরীতে ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর)
আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন
গ্রহণ করেছেন আদালত। মামলাটি তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন খুলনার মুখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলী
আদালতের বিচারক আসাদুজ্জামান খান।

 

সোমবার (১৯ জানুয়ারি) আদালতে মামলাটি দায়ের
করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা
মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি। আদালত আবেদন আমলে নিয়ে তদন্তের নির্দেশ
দেওয়ার পাশাপাশি পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ মে তারিখ নির্ধারণ করেন।

 

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল
হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান
, রোববার আদালতে আরজি দাখিল করা হয়।
সোমবার শুনানি শেষে বিচারক মামলাটি গ্রহণ করে সংশ্লিষ্ট থানাকে তদন্তের নির্দেশ
দিয়েছেন।

 

মামলার আবেদনে উল্লেখ করা হয়, সামাজিক
যোগাযোগমাধ্যমে প্রচারিত একাধিক ভিডিওতে ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় আমির
হামজা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান
কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেন। এতে কোকো ও
জিয়া পরিবারের সম্মান
, সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে
অভিযোগ করা হয়।

 

আবেদনে আরও বলা হয়, গত ১৬ জানুয়ারি
খুলনার সোনাডাঙ্গা থানাধীন সি অ্যান্ড বি এলাকায় কোকো স্মৃতি কার্যালয়ে
অবস্থানকালে বাদী এসব বক্তব্য শোনেন ও ভিডিওটি প্রত্যক্ষ করেন।

 

মামলার বাদী মো. জহিরুল ইসলাম বাপ্পি বলেন,
আরাফাত
রহমান কোকোকে নিয়ে প্রকাশ্যে কটূক্তি ও অবমাননাকর বক্তব্য দেওয়া হয়েছে। এ ধরনের
বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে। তিনি
বলেন
, কোকো একটি জনপ্রিয় ও সম্মানিত পরিবারের সন্তান এবং তার বিরুদ্ধে কোনো
মামলা নেই। এমন বক্তব্য সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে।

 

অপরদিকে মামলার এজাহারে বলা হয়, ফেসবুক
আইডির মাধ্যমে প্রচারিত ওই ওয়াজের বক্তব্যে কোকোর পরিবারসহ বিএনপির নেতাকর্মী ও সংশ্লিষ্টদের
মানহানি হয়েছে এবং এতে সামাজিকভাবে ক্ষতির সৃষ্টি হয়েছে।

আইন-আদালত থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।