শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্রিকেট

খুলনায় অনূর্ধ্ব ১৮ ক্রিকেটারদের মতবিনিময়, শৃঙ্খলা ও শিক্ষার ওপর জোর

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব–১৮ ক্রিকেট টুর্নামেন্টের বাছাই পর্বে অংশ নেওয়া খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক।

খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, খেলাধুলার পাশাপাশি নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে। বিশেষ করে ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানো জরুরি। লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করলে খেলাধুলার মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। তিনি আরও বলেন, সফল হতে হলে জীবনযাপনে শৃঙ্খলা আনতে হবে এবং খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে বাছাই কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শেখ দিদারুল আলম, বিভাগীয় কোচ মনোয়ার আলী মনু, ইমদাদুল বাশার রিপন, বিসিবির নির্বাচক নাহিদ চৌধুরী, ভেন্যু ম্যানেজার আল আমিন, ভেন্যু কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান এবং সাবেক ক্রীড়া শিক্ষক অ্যাডভোকেট মোল্লা আফুরুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

আয়োজক সূত্র জানায়, খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বিভাগের ১০টি জেলা থেকে আগত মোট ৪৭ জন তরুণ ক্রিকেটার বাছাই পর্বের অনুশীলনে অংশ নিচ্ছেন।

ক্রিকেট থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।