শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
খেলাধূলা

ইন্টার মিয়ামিতে যোগ দিলেন ফাকুন্দো মুরা!

আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিলেন আরেক আর্জেন্টিনা ফুটবলার। আগামী ২০২৯ সাল পর্যন্ত দলটির হয়ে মাঠ মাতাবেন তরুণ ডিফেন্ডার ফাকুন্দো মুরা।নতুন মৌসুম শুরুর আগেই নতুনভাবে দল গুছাতে প্রস্তুতি লিওনেল মেসির ইন্টার মিয়ামি। তাইতো মৌসুমের শুরুটা করলেন আর্জেন্টিনা রাইট ব্যাক মুরাকে দিয়ে । রেসিং ক্লাব থেকে ফ্রি ট্রান্সফারে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার। মূলত মার্সেলো ওয়েইগান্ট মিয়ামি ছেড়ে যাওয়ায় তার জায়গা শূন্যতা তৈরি হয়েছিল সেটা পূরণে মুরাকে দলে নিয়েছে তারা।প্রথমবারের মতো বিদেশি লিগে দলে চুক্তির পর মুরা বলেন, ‘‘ইন্টার মায়ামিতে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। কাজ শুরু করার জন্য মুখিয়ে আছি। আরও শিরোপা জিততে চাই। খুব দ্রুত মাঠে দেখা হবে।’’রেসিং ক্লাবের হয়ে মুরা হয়েছেন মোট ১৪৮টি ম্যাচ। জিতেছেন মোট চারটি শিরোপা। আর করেছেন ১২টি গোল।

খেলাধূলা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।