শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
অন্যান্য

আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ধুনটে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শীত মৌসুমে শিক্ষার্থীদের সুরক্ষা ও স্বস্তি নিশ্চিত করতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ার ধুনট উপজেলার শ্যামবাড়ী দারুল হুদা কওমী হাফিজিয়া মাদ্রাসায় শীতকালীন সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের জন্য শীতকালীন সহায়তা প্রকল্প ২০২৫-২৬-এর আওতায় মাদ্রাসার সকল শিক্ষার্থীর মাঝে শীতের টুপি ও মোজা বিতরণ করা হয়।

মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন অত্র মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা কে. এম. সুলতান মাহমুদ। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল খিদমাহ কওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আশেকে এলাহী শিবলী, মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতী এনামুল হক, মুফতী মিসবাহুর রহমান, মাওলানা ইয়াসমিন আহমদসহ শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্টরা।

শীতের টুপি ও মোজা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়। সংশ্লিষ্ট শিক্ষকরা জানান, শীতকালীন সহায়তা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন ও পড়াশোনায় ইতিবাচক প্রভাব ফেলবে।

অত্র মাদ্রাসার মুহতামিম আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন, শীতের মৌসুমে শিক্ষার্থীদের সুস্থতা ও নিয়মিত পড়াশোনা নিশ্চিত করতে এমন সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এমন সংগঠনের ভূমিকা অনুকরণীয়।

অন্যান্য থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।