গোদাগাড়ী উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে। র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫ কেজি হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্র জানায়, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে হেরোইনগুলো ফেলে পালিয়ে যায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদক দ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
র্যাব আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকাবাসী র্যাবের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।