শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
কৃষি

কোনো অবস্থাতেই সারের দাম বাড়বে নাঃ উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক,দৈনিক পাবলিক ভয়েস ২৪। 

দেশে সারের কোনো ঘাটতি হয়নি বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।কোনো অবস্থাতেই সারের দাম বাড়বে না বলেও উপদেষ্টা জানান আজ বৃহস্পতিবার ২৫ শে সেপ্টেম্বর কৃষি মন্ত্রণালয়ের এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা জানান।সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন ফ্যাসিস্ট সরকারের সময় রেখে যাওয়া সারের বকেয়া পরিশোধ করে চাহিদামতো সার আমদানি করে সরবরাহ করা হয়েছে।দেশে সারের কোনো ঘাটতি হয়নি,আগামী মৌসুমে ও যাতে ঘাটতি না হয় সে লক্ষ্যে আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি।সার আমদানিতে সব সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া হয়েছে।বৈশ্বিক মূল্যের সাথে সামঞ্জস্য রেখে এখন থেকে সার আমদানি হবে।বলা হয় সারের মূল্যবৃদ্ধি হয়নি,সারের কোনো ধরনের দাম বাড়ানো হয়নি।কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে,কোনো অবস্থাতেই যেন সার পাচার না হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন পেট্রোবাংলা যদি গ্যাসের দাম বৃদ্ধি করে, তারপর যে সার উৎপাদন হবে,তবুও কোনো অবস্থায় সারের দাম বৃদ্ধি পাবে না।আমি অন্তত যতদিন আছি,সারের মূল্য বৃদ্ধি পাবে না।তিনি বলেন বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ,কৃষকের জীবনমান উন্নয়ন এবং কৃষিকে আধুনিক প্রযুক্তি নির্ভর ও লাভজনক খাতে রূপান্তর করা ছিল সরকারের অগ্রাধিকার।গত এক বছরে কৃষি মন্ত্রণালয় এই লক্ষ্যকে সামনে রেখে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে এবং তার ধারাবাহিকতা চলমান রয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দেশে খাদ্যশস্য উৎপাদনে আমরা ধারাবাহিক সাফল্য অর্জন করেছি।ধান,গম,ভুট্টা,ডাল,তেলবীজ ও শাক-সবজির উৎপাদন বৃদ্ধি পেয়েছে।ফলমূল উৎপাদনেও আমরা ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছি। 

কৃষি থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।