শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
খেলাধূলা

আবারও নাসুমের আঘাত, ধুকছে আফগানিস্তান

আবার নাসুমের আঘাত, এবার তার শিকার ইব্রাহিম জাদরান। এলবিডব্লুর ফাঁদে পড়েছেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি জাদরান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ২০ তোলে রশিদ খানের দল।

রান তাড়ায় প্রথম বলেই উইকেট হারিয়েছে আফগানিস্তান। সেদিকউল্লাহ আতালকে এলবিডব্লু করে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। রিভিউ নেওয়ার চিন্তাও করতে পারেনি আফগানরা।

প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৫৪ রান তোলে বাংলাদেশ। ১৩তম ওভারে তানজিদের বিদায়ের পর শেষ ৭.১ ওভারে মাত্র ৫০ রান তুলতে পেরেছে বাংলাদেশ। যদিও এ সময়ে মাত্র ২ উইকেটই হারিয়েছে বাংলাদেশ। জাকের আলী ১৩ বলে ১২ ও নুরুল হাসান ৬ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন।

বাংলাদেশ এর আগে একবারই আফগানদের এর চেয়ে বেশি লক্ষ্য দিতে পেরেছে। ২০২২ সালে মিরপুরে সেই ম্যাচে ১৫৬ রানের লক্ষ্য ছুঁতে নেমে ৯৪ রানে হেরেছিল আফগানিস্তান।

বাংলাদেশের জন্য সুখবর, উইকেট মন্থর হয়ে এসেছে।

খেলাধূলা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।