শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
মাদক

খাগড়াছড়ি,রামগড়ে বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ হয়েছে

খাগড়াছড়ি,রামগড়ে বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, “মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি”

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, দুপুর ০১:০৭

‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি’ — এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে বর্ণাঢ্য আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় রামগড় থানার উদ্যোগে প্রথমে থানা প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রামগড় পুলিশ বক্সের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাজী শামীম বলেন, “সমাজকে মাদকমুক্ত করতে হলে সর্বস্তরে গণসচেতনতা বাড়াতে হবে। মাদক ব্যবসা ও সেবনকারীদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করুন। তাহলেই একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল ওবাইন, পিপিএম এবং রামগড় থানার অফিসার ইনচার্জ ওসি মো. নাজির আলম।

এ সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসীম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, শেফায়েত উল্লাহ, মো. ইলিয়াসসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে যেকোনো মূল্যে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হবে। একটি সুস্থ, সবল ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতার কাজ করতে হবে।

সমাবেশের মাধ্যমে আয়োজকরা মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।