শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
মাদক

ধুনটে ১০০ পিস ইয়াবাসহ ১৮ মামলার আসামি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ইউসুফ আলী (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৮টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বগুড়া ডিবির এসআই মো. মোস্তাফিজ আলমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ধুনট সদর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে অভিযান চালায়। ধুনট-শেরপুর সড়কের পাশে সুমনের মনোহারি দোকানের সামনে থেকে ইউসুফ আলীকে আটক করে দেহ তল্লাশিতে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইউসুফ আলী মাঠপাড়া গ্রামের মৃত সবুর সরকারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বগুড়া জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।