শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
মাদক

সুন্দরগঞ্জে ৫২ পিস ইয়াবা ও নগত টাকাসহ যুবক গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগত  ২৭ হাজার ৪৩০ টাকা সহ এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম ফিরোজ কবির নিরব (১৮)। তিনি উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ জুন) দিবাগতে রাতে ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ ধাপাচিলা বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন থানা পুলিশ। অভিযানে ফিরোজ কবির নিরবের বসতবাড়ির পূর্ব পাশে একটি খড়ের ঘরের দক্ষিণ দিকের পুরোনো কাঠের র‍্যাক থেকে বিশেষভাবে মোড়ানো ৫২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, গ্রেফতারকৃত যুবকসহ আরও  কয়েকজন মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত যুবককে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।