শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
সারাদেশ

ধুনটে জমির পাকা তিল জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ, মারধরে আহত কৃষক

বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের গজারিয়া গ্রামে ৩০ শতক জমির পাকা তিল লাঠিসোঁটা নিয়ে জোরপূর্বক কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। এসময় বাধা দিতে গেলে ভুক্তভোগী ও তার সঙ্গীদের মারধর করে আহত করা হয়। ঘটনায় ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী আসাদুল ইসলাম জানান, চিকাশী মোহনপুর এলাকার ৩০ শতক জমি তার বাবা আমজাদ হোসেন ১৯৯৩ ও ১৯৯৪ সালে কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে ভোগদখল করে আসছেন। চলতি মৌসুমে আসাদুল ওই জমিতে তিলের আবাদ করেছিলেন। কিন্তু জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে ছোট চিকাশী গ্রামের মোজাম্মেল হক, শফিকুল ইসলাম, বেল্লাল হোসেন ও তাদের সহযোগীরা গত ২৬ জুন সকালে লাঠিসোঁটা নিয়ে দলবদ্ধভাবে জমিতে হামলা চালিয়ে পাকা তিল জোরপূর্বক কেটে নিয়ে যায়। এসময় আসাদুল ও তার লোকজন বাধা দিতে গেলে প্রতিপক্ষ তাদের উপর চড়াও হয়ে মারধর করে আহত করে।

এ ঘটনায় আসাদুল ইসলাম বাদী হয়ে রবিবার ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সারাদেশ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।