শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
মাদক

চিলমারীতে মাদক ব্যবসায়ীকর্তৃক মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচারণার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলার চিলমারীতে জোড়গাছ পুরাতন বাজার এলাকায় প্রতিবাদী জনতা কর্তৃক মাদকের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছে| উক্ত ঘটনায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মঙ্গলবার  মডেল থানায় মামলা দায়ের হলে মাদক ব্যবসায়ী সিদ্দিক, নিরাশা, রঞ্জু, ও তালেব গং মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদিক সম্মেলন জোড়গাছ পুরাতন বাজারে অনুষ্ঠিত হয়| উক্ত সংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদক বিক্রেতাদের হাতে আহত মোঃ আব্দুল কুদ্দুস | সরেজামিনে এলাকাবাসী ও প্রতক্ষ্য দর্শি সূত্রে জানা গেছে গত বুধবার সকাল ১১ টায় জোড় গাছ পুরাতন বাজার এলাকার সিদ্দিকের ছেলে নিরাশার ভাতের হোটেলের  পিছনে, বহিরাগত কয়েকজন যুবককে সাথে নিয়ে মাদক সেবন করতে থাকেন| প্রকাশ্য মাদক সেবনের প্রতিবাদ করতে গিয়ে উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য আনারুল  সহ কয়েকজন প্রতিবাদ করলে উক্ত প্রতিবাদের জের ধরে বিকাল ৫ টায় জোড়গাছ গরু হাটের রতনের বাড়ীর পার্শে ওৎ পেতে থাকা ছিদ্দিক,রঞ্জু, তালেব,নিরাশা,মালেক, আকাশ, লাঠি সোটা নিয়ে আনারুলের  উপর হামলা ও মারপিট চালায়, এসময় কুদ্দুস, কাকন, সুজন, সহ বেশ কিছু সচেতন যুবক এগিয়ে আসলে তাদেরকে ও মারপিট করা হয়| উক্ত মারপিটে আব্দুল কুদ্দুস পিতা আবু তালেব,মোঃ আনারুল পিতা মৃত- আবু সাইদ দ্বয়, আহত হয়ে চিলমারী  হাসপাতালে ভর্তি হলে কর্তব্যরত মেডিকেল অফিসার তাদের দুজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন| উক্ত ঘটনার জের ধরে উত্তেজিত মাদক বিরোধী জনতা, সিদ্দিক, মালেক,রঞ্জুর দোকানঘর ভাংচুর করেন| আরো জানা গেছে মাদক কারবারি সিদ্দিক,নিরাশা সহ ফ্যাসিস্ট সরকারের দোষরদের নামে পেট্রোল নিক্ষেপ মামলা ও ধর্ষন সহ নানা প্রকার মামলার আসামী হয়ে অত্র এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, এরই ধারাবাহিকতা বজায় রেখে তারা এঘটনা ঘটায়| গতকাল মঙ্গলবার দুপুর ১.০০ ঘটিকায় এলাকাবাসি ও আহত পরিবারের উদ্দ্যেগে সাংবাদিক সম্মেলনে জোড়ালো ভাবে বানোয়াট ও ভিত্তিহীন মানব বন্ধন কুড়িগ্রাম প্রেস ক্লাবে পালন করায় নিন্দা জ্ঞাপন করা হয় এবং সেই সঙ্গে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার দাবি জানান| 

 

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।