শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
অন্যান্য

জনগণের টাকায় কোনো ধরনের নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না: এমপি ডাঃ আনোয়ারুল হক

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেছেন, ‘জনগণের টাকায় কোনো ধরনের নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না। কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।‘

 

বারহাট্টা উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক সরকারি প্রকল্পের কাজের মান ও অগ্রগতি (২০ জুন) শনিবার দিনভর সরেজমিনে পরিদর্শন করে সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক এসব কথা বলেন।

 

এমপি ডা. আনোয়ারুল হক আরও বলেন, বিগত সরকারের আমলে টিআর, কাবিখার কাজ যে এসেছে সেটা জনগণ জানতোই না। গ্রাম এলাকায় ন্যূনতম কাজও হত না। এক জায়গায় ৩ বার প্রজেক্ট দেওয়ার ঘটনাও ঘটতো। সেই ধারণা আমরা বদলে দিতে চাই। বর্তমানে বারহাট্টায় বেশ কিছু প্রজেক্টের কাজ চলছে। সেটা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

তিনি আরও জানান, বারহাট্টায় বিএনপির নেতৃত্বে প্রতিটা গ্রামে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না। কাজের মান শতভাগ নিশ্চিতের জন্যই আমার নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের টিআর কাবিখাসহ অন্যান্য প্রকল্প পরিদর্শনে আসা। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বারহাট্টার সড়ক যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়নে পর্যায়ক্রমে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহম্মেদ কমল, সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্কাস আলী, যুগ্ম সম্পাদক রেজাউল আলম, জেলা কৃষকদলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষকদলের সভাপতি সালা উদ্দিন আহম্মেদ মিলকী, সাবেক জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিউল কাদের সুজা, সাবেক বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়দুল্লাহ খান, জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

পরিদর্শন শেষে সংসদ সদস্য স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

অন্যান্য থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।