খাগড়াছড়ির রামগড়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনকালে ৯ জনকে আটক করা হয়েছে। বুধবার (১ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের সিনেমাহল এলাকার গ্রামীণ ব্যাংক ভবনের ছাদ ও গর্জনতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওইসব এলাকায় গভীর রাতে মাদকের আসর বসিয়ে মাদক সেবন ও মাতলামির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই ধারাবাহিকতায় রামগড় থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে সিনেমাহল এলাকার গ্রামীণ ব্যাংক ভবনের ছাদ থেকে ৬ জন এবং গর্জনতলী এলাকা থেকে আরও ৩ জনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন:
১. নুর মোহাম্মদ (৩২), পিতা- নুর নবী, গ্রাম- পূর্ব সিলোনিয়া, ছনুয়া বাজার, থানা- ফেনী সদর, জেলা- ফেনী
২. চন্দন দেবনাথ (৩২), পিতা- মানিক চন্দ্র নাথ, গ্রাম- উত্তর গর্জনতলী
৩. কৃষ্ণ চন্দ্র নাথ (৩৪), পিতা- মৃণাল চন্দ্র নাথ, গ্রাম- উত্তর গর্জনতলী
৪. আকাশ দেবনাথ (২৭), পিতা- নিখিল দেবনাথ, গ্রাম- উত্তর গর্জনতলী, থানা- রামগড়, জেলা- খাগড়াছড়ি
৫. মুন্না চন্দ্র নাথ (২৮), পিতা- শ্রীদাম নাথ, গ্রাম- মাস্টারপাড়া, আবুতরা, থানা- মীরসরাই, জেলা- চট্টগ্রাম
৬. ছোটন বিশ্বাস (৩৫), পিতা- দোলন বিশ্বাস, সাং- পশ্চিম দলই, কবিরহাট, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম
৭. মো. আলা উদ্দিন (২৯), পিতা- আবুল হোসেন, মাতা- কামরুন নাহার
৮. মো. আবুল কাশেম (২৪), পিতা- মাহবুবুল হক, মাতা- আমেনা বেগম
৯. মিঠুন নন্দী (২৫), পিতা- হারাধন নন্দী, মাতা- আবা বালা নন্দী, সাং- শ্মশানটিলা, ১নং ওয়ার্ড, রামগড়
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০) এর ৩৬(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
তিনি আরও বলেন, “মাদক নির্মূলে রামগড় থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।”






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।