শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
অন্যান্য

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হা’মলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হা’মলা, ভা’ঙচুর এবং শরীয়তপুর জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাসির ইসলামের ওপর ন্যা’ক্কারজনক ও বর্বরোচিত হা’মলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে শহরের মিশন মোড় চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (BPHCDA), লালমনিরহাট জেলা শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হা’মলার ঘটনা ক্রমেই উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এতে চিকিৎসা সেবার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং স্বাস্থ্যসেবা খাত হু’মকির মুখে পড়ছে। তারা অবিলম্বে হা’মলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শা’স্তির দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (BPHCDA) লালমনিরহাট জেলা শাখার সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মনজুম আলীসহ জেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হা’মলার ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

অন্যান্য থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।