শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
আইন-আদালত

গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে ৫ কেজি হেরোইন উদ্ধারঃ বাজারমূল্য ৫ কোটি টাকা

গোদাগাড়ী উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে। র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫ কেজি হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্র জানায়, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে হেরোইনগুলো ফেলে পালিয়ে যায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদক দ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

র‌্যাব আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকাবাসী র‌্যাবের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আইন-আদালত থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।