শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
নারী-শিশু

ফুলবাড়ীতে ১১ বছরের শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, ঘটনা ধামাচাপার অভিযোগ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর (মালিপাড়া) এলাকায় ১১ বছরের এক শিশু বর্তমানে প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫৮ বছর বয়সী দয়াল ওরফে ভন্ড নামের এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শিশুটিকে ভয়ভীতি ও প্রলোভনের মাধ্যমে শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে।

অভিযোগ আরও রয়েছে, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কিছু মহল দুই শতক জমি ও দেড় লাখ টাকার বিনিময়ে সমঝোতার চেষ্টা চালায়। তবে এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী শিশুটি জানায়, তাকে ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে একাধিকবার নির্যাতন করা হয়। বর্তমানে সে গুরুতর শারীরিক ও মানসিক সংকটে রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা প্রয়োজন।

এদিকে স্থানীয় সচেতন মহল ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে স্থান ত্যাগ করেন বলে জানা গেছে।

নারী-শিশু থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।