শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
আইন-আদালত

ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণ ঘিরে মামলায় গ্রেপ্তারকৃত দুই নারী জামিন পেলেন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন “আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন” ভবন নির্মাণকে কেন্দ্র করে দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই নারী জামিন পেয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) ময়মনসিংহের ৪নং আমলী আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন—আব্দুল্লাহ আল নোমানের স্ত্রী সুমা আক্তার (২৬) ও মকবুল হাসানের স্ত্রী ফাতেমা তুজ জহুরা (৪০)।

জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার প্রস্তাবিত আইসিটি ভবনের নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের উপস্থিতিতে পুলিশ দুই নারীকে আটক করে। পরে নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত কোরিয়ান হোবান ইএনসি কোম্পানির সাইট ইঞ্জিনিয়ার কৌশিক রঞ্জন সরকারের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০১৮ সালের ডিসেম্বরে ইউআইটিআরসিই-২ প্রকল্পের আওতায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের অন্তর্ভুক্ত ১০ শতাংশ জমিতে আইসিটি ভবন নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়। পরবর্তীতে ২০২৩ সালে দেশের ১৬৩ উপজেলায় অনুমোদিত আইসিটি ভবন প্রকল্পের আওতায় ঈশ্বরগঞ্জেও একটি ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। তবে নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকেই জমির মালিকানা নিয়ে বিরোধ দেখা দেয়।

স্থানীয় মকবুল হোসেন ও তার পরিবারের সদস্যরা দাবি করছেন, প্রস্তাবিত জায়গার সাড়ে ৪ শতাংশ জমি তাদের পৈতৃক সম্পত্তি এবং সেখানে পারিবারিক কবরস্থান রয়েছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলেও জানান তারা।

পরিবারের সদস্য মাসুদ আল নোমান অভিযোগ করে বলেন, “জনস্বার্থে আইসিটি ভবনের কাজ হোক তা আমরাও চাই। কিন্তু কোনো সমাধান ছাড়াই জোরপূর্বক আমাদের কবরস্থান দখল করে নির্মাণকাজ চালানো হচ্ছে। মিথ্যা মামলায় হয়রানি করে দুই নারীকে আটক করা হয়েছে।”

অন্যদিকে নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত সাইট ইঞ্জিনিয়ার কৌশিক রঞ্জন সরকার বলেন, উপজেলা প্রশাসনের বুঝিয়ে দেওয়া জায়গাতেই নির্মাণকাজ চলছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি বারবার বাধা দেওয়ায় কাজ ব্যাহত হচ্ছে। এ কারণে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আযম জানান, গত বৃহস্পতিবার দায়ের হওয়া মামলায় দুই নারীকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস বলেন, বিআরএস রেকর্ড অনুযায়ী জমিটি উপজেলা পরিষদের মালিকানাধীন এবং সেখানেই আইসিটি ভবন নির্মাণের প্রস্তাবনা করা হয়েছে। অবৈধভাবে কাজে বাধা দেওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে আইসিটি ভবন নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবিতে মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রসারে এ ধরনের আইসিটি ভবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দ্রুত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে নির্মাণকাজ চালু রাখা প্রয়োজন।

আইন-আদালত থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।