শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
নারী-শিশু

ধুনটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: পলাতক বৃদ্ধের বিরুদ্ধে মামলা

বগুড়ার ধুনটে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত আব্দুল কাদের পলাতক রয়েছেন।

ঘটনার বিবরণ মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের যুগিগাঁতি গ্রামের মৃত অবিয়া ফকিরের ছেলে আব্দুল কাদেরের জামাতা মহরম আলী চাকরির সুবাদে পরিবার নিয়ে ঢাকায় থাকেন। শ্যামবাড়ি গ্রামে জামাতার বাড়িটি দেখাশোনা করার জন্য আব্দুল কাদের মাঝে মাঝেই সেখানে যেতেন।

গত শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে আব্দুল কাদের ওই বাড়িতে অবস্থানকালে প্রতিবেশী পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থীকে ‘নাতনি’ সম্বোধন করে ঘর পরিষ্কার করে দেওয়ার কথা বলে ডেকে নেন। শিশুটি ঘরে প্রবেশ করলে আব্দুল কাদের তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের কাছে কান্নাজড়িত কণ্ঠে বিস্তারিত জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। দ্রুতই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবো বলে আশা করছি।

নারী-শিশু থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।