বগুড়ার ধুনটে অত্যন্ত উৎসবমুখর ও ধর্মীয় পরিবেশে মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার ঐতিহাসিক মুলতানি পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে এই বিশাল আয়োজনের আয়োজন করা হয়।
মথুরাপুর ইউনিয়ন ছাত্রদল নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান। প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিশুক বাবু সম্রাট তালুকদার।
ইফতারের পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির সেবায় ছাত্রদলকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে একটি বিশাল রাজনৈতিক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, একে আজাদ দুলাল, মাহফুজার রহমান শাহ্ আলী, তোফায়েল আহমেদ, আমজাদ সেখ, মান্নান সেখ, মেহেবুব সোহেল ও এম.এ ওয়াদুদ। যুবদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নেতা বুলবুল আহমেদ রঞ্জু ও মাসুদ রানা। স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আতিকুর রহমান শীতল, রাসেল মাহমুদ, হাফিজুর রহমান ও আবির হাসান নুহু।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন একে মিনু, শেখ মোঃ জাকারিয়া, রবিউল ইসলাম, মিথুন বাবু, অপূর্ব, কামরুল ইসলাম, নুর মোহাম্মদ তোতা, রেজভি সাগর, আরিফুল ইসলাম রনি, তরিকুল ইসলাম, হিমু, ইমরান, শিহাব, হোসেন, জিহাদ, শরিফ, জুবায়ের, আলহাম, ইদ্রিস, সাদিক, রিফাত ও ফাহাদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
ইফতারের আগে দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাসহ দলের বর্তমান কাণ্ডারি দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।