শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
নারী-শিশু

ধুনটে জমি বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে খাদিজা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগে বলা হয়, সোমবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে ফজলু মিয়া (৪০), তার স্ত্রী বিলকিস খাতুন (৩৫) ও মেয়ে সৃষ্টি খাতুন (১৮) পূর্ব বিরোধের জেরে খাদিজা খাতুনের পরিবারের চলাচলের একমাত্র পায়ে চলা রাস্তায় বেড়া ও কাঁটা গাছ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

এ নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশ বৈঠক হলেও অভিযুক্তরা তা অমান্য করে পুনরায় রাস্তা বন্ধ করে দেয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী খাদিজা খাতুন বলেন, ঘটনার দিন বিকেলে অভিযুক্তরা তার বাড়িতে এসে গালিগালাজ করতে থাকেন। এ সময় তিনি প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। একপর্যায়ে ফজলু মিয়া বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে তার ডান গাল ফেটে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নারী-শিশু থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।