শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
অন্যান্য

হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় হারিয়ে যাওয়া আনুমানিক তিন বছর বয়সী শিশু আব্দুল্লাহকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে তার অভিভাবকদের মাঝে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন Brahmanbaria Batighar – ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর উদ্যোগে শিশুটিকে তার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গাংগাতা গ্রামের বাসিন্দা মো. রায়হান মিয়ার ছেলে আব্দুল্লাহ তার গর্ভবতী মা জান্নাতের সঙ্গে চিকিৎসার জন্য শহরের একটি বেসরকারি হাসপাতালে আসে। এ সময় অসাবধানতাবশত শিশুটি সবার অগোচরে হারিয়ে যায়।

পরে ট্রমা জেনারেল হাসপাতালের সামনে অসহায় অবস্থায় শিশুটিকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সদস্যরা তাকে উদ্ধার করে নিজেদের তত্ত্বাবধানে রাখেন এবং পরিবারের সন্ধান শুরু করেন। যাচাই-বাছাই শেষে সোমবার রাতেই শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় শিশুটির পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা বলেন, সংগঠনটির মানবিক উদ্যোগ ও দ্রুত পদক্ষেপের কারণে তাদের সন্তানকে ফিরে পাওয়া সম্ভব হয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অন্যান্য থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।