শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
অন্যান্য

পাবনায় চিরকুট লিখে নবজাতককে অচেনা নারীর কোলে রেখে গেলেন মা !

পাবনার ঈশ্বরদীতে অপরিচিত এক নারীর কোলে ১৯ দিন বয়সী এক নবজাতক রেখে চিরকুট লিখে পালিয়ে গেছেন মা।সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে এ ঘটনা ঘটে।শিশুটি কোলে রাখা ওই নারীর নাম মিষ্টি আক্তার। তিনি উপজেলার জয়নগর গ্রামের সাগর হোসেনের স্ত্রী।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে মিষ্টি আক্তার তার স্বামী সাগর হোসেনকে জ্বর-ঠান্ডাজনিত সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি বহির্বিভাগে চিকিৎসকের কক্ষের সামনে দাঁড়িয়ে থাকার সময় অপরিচিত এক নারী এসে তার কোলে থাকা ১৯ দিন বয়সী শিশুকে দিয়ে বাথরুমে যাওয়ার কথা বলেন। পরে মিষ্টি আক্তার নামে ওই নারী দীর্ঘসময় অপেক্ষা করার পরও শিশুটিকে দিয়ে যাওয়া নারী (মা) আর আসেননি। পরে শিশুটির শরীরে জড়ানো কাপড়ে একটি চিরকুট পাওয়া যায়।মিষ্টি আক্তার বলেন, ‘আমি আমার স্বামীকে নিয়ে ডাক্তার দেখাতে আসি।।’ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আলী এহসান বলেন, বিষয়টি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

অন্যান্য থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।