শিরোনাম
পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
সোশ্যাল মিডিয়া

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি বনাঢ্য আয়োজনে পালিত

প্রতিষ্ঠার একযুগপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১২ই আগস্ট) সকালে মৌলভীবাজার শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বর ঘুরে পুনরায় এম. সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়।

এর আগে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে একযুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. ছাদিক আহমদ।

এ সময় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমদসহ প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা র‍্যালিতে অংশ নেন।

আয়োজকরা জানান, একযুগপূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দুপুরে রচনা প্রতিযোগিতা এবং সন্ধ্যায় আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

প্রতিষ্ঠার একযুগ পূর্তিতে আয়োজিত এ বর্ণাঢ্য কর্মসূচিকে ঘিরে গণমাধ্যমকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশে আনন্দঘন মূহূর্তের সৃষ্টি হয়।

সোশ্যাল মিডিয়া থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।