শিরোনাম
পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
মানবতা

চিলমারীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

চিলমারীতে জনৈক মামলাবাজ নারী ফজিলা কর্তৃক বৃদ্ধ সাত্তার আলী ও তার ছেলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে  ২৯/০৭/২০২৬ ইং বুধবার বালাবাড়ি রেলস্টেশনের সামনে কেসি রোডে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । 

জানা যায়, পড়শী আব্দুস সাত্তারের সাথে ফজিলা বেগমের তুচ্ছ ঘটনায় পায়শঃই ঝগড়া-বিবাদ লেগেই থাকে। এরই ধারাবাহিকতায় ফজিলা  পড়শি সাত্তারের বিরুদ্ধে দুই বা ততোধিক উদ্দেশ্য মূলক মিথ্যা মামলা দিয়ে সাত্তারের  পরিবারের লোকজনকে হয়রানি করে আসছে। আবারও সম্প্রতি ফজিলা সাত্তার ও তার ছেলে বিরুদ্ধে আদালতে মিথ্যা মারধরের ঘটনা সাজিয়ে মামলা দায়ের করেছে। 

গ্রামবাসীরা জানান, মামলাবাজ ঐ নারী ফজিলার স্থানীয় কোন পড়শীদের সাথেই বনিবনা নেই। গ্রামবাসী সরোয়ার বলেন, ফজিলা একজন রুক্ষভাষী ও স্বেচ্ছাচারী মহিলা যে তার বড় ছেলে ও ছেলে বউকে নিয়ে সংসারে থাকতে পারে নাই। সরোয়ার, সাত্তার, সহ অনেক গ্রামবসীর নামেই ফজিলা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিয়েছে। ইতিপূর্বে ফজিলা নদী ভাঙ্গনের ফলে  বেলেরভিটা এলাকায় বসতি স্থাপন করে বসবাসকালীন প্রতিবেশীদের সাথে একই ধরনের অসদাচার সহ মিথ্যে মামলা দিয়ে হয়রানীর অভিযোগে  সেখান থেকে তাকে ুচ্ছেদ করা হয়। ফলে ফজিলা তার বসতি বিক্রি করে বালাবাড়ির রেলস্টেশনের পাশে জায়গা নিয়ে আবার বসতি শুরু করে। 

মানববন্ধন থেকে এলাকাবাসী ফজিলার দায়েরকৃত মিথ্যা ও ভিত্তিহীন  মামলার হয়রানী হতে বাঁচতে প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন। এসময় বক্তব্য রাখেন, শাহীন মিয়া, খাজা, বাবলু সহ প্রমূখ। মামলাবাজ ফজিলার বিরুদ্ধে মানববন্ধনে শতশত গ্রামবাসী নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। তারা অসদাচার ও মিথ্যা মামলায় হয়রানী করা মামলাবাজ, দুঃসাহসী ও কুটকৌশলী ফজিলাকে অনত্র চলে যাওয়ার ব্যবস্থা করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। 

মানবতা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।