শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
দূর্ঘটনা

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

বগুড়ার ধুনট উপজেলায় বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় সোহেলের ছোট ভাই রাব্বী হাসান (১৮) আহত হয়েছেন। বুধবার ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা শেরপুর উপজেলার শেরুয়া বটতলার মুন্সিপাড়া এলাকার বাবু মিয়ার ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্বশুরবাড়ি থেকে ছোট ভাই রাব্বীকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক বেপরোয়া গতিতে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সোহেল রানা, আহত হন রাব্বী হাসান। 

দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে ধুনট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়। আহত রাব্বী হাসানকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, সেখানে তিনি চিকিৎসাধীন।

স্থানীয়দের অভিযোগ, ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কে দীর্ঘদিন ধরে বালুবাহী ট্রাক বেপরোয়া গতিতে চলাচল করায় সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তারা এসব ট্রাক চলাচল নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থল থেকে বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দূর্ঘটনা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।