শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
জাতীয়

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মিউজিক্যাল পারফরম্যান্যান্সের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। মার্কিন দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, মুক্তিযুদ্ধের স্মৃতি, গণতন্ত্র, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতার নানা দিক তুলে ধরেন দুই দেশের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জাতীয় সংসদ ভবনের নকশা করেছেন বিখ্যাত মার্কিন স্থপতি লুই কান। অন্যদিকে আমেরিকার স্থাপত্য নির্মাণে অনন্য অবদান রেখেছেন বাংলাদেশি-আমেরিকান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ফজলুর রহমান খান। এই পারস্পরিক অবদান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ঐতিহাসিক গভীরতাকে তুলে ধরে।

ডেপুটি স্পিকার বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো মার্কিন কিংবদন্তি সঙ্গীতশিল্পী জর্জ হ্যারিসনের ‘কনসার্ট ফর বাংলাদেশ’ দুই দেশের মানবিক ও সাংস্কৃতিক সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের এই সঙ্গীতানুষ্ঠানও সেই চেতনারই ধারাবাহিকতা, যা কেবল কূটনীতি বা বাণিজ্যে সীমাবদ্ধ নয়; বরং দুই দেশের মানুষের মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় করবে।

তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সংলাপ, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি, সন্ত্রাসবাদ দমন, সামুদ্রিক নিরাপত্তা, শিক্ষা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের জনগণ ও সরকারকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বিশেষ করে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সংকটে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তা দুই দেশের গভীর অংশীদারিত্বের প্রমাণ। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থ ও অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে এই সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে গণতন্ত্র, উন্নয়ন ও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে। জাতীয় সংসদ ভবনের সামনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন দুই দেশের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, ১৭৭৬ সালের ৪ জুলাই আমেরিকার প্রতিষ্ঠাতারা ‘সব মানুষ সমান’—এই ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্র বৈশ্বিক অংশীদারত্ব আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র আগ্রহী। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা অংশীদারত্ব ও আঞ্চলিক শান্তি রক্ষায় দুই দেশের সহযোগিতা আরও বাড়ানো হবে।

অনুষ্ঠানে ককাসের সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

M

জাতীয় থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।