শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী জনসচেতনতায় জামায়াতের উদ্যোগ আলোচনায়

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি, মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই এমন উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে প্রশংসা করেছেন।

‘তরুণ যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে এটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে একটি শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল পৌর শহর থেকে বের হয়ে উপজেলার মাইজবাগ ইউনিয়নের বৈরাটি গোরস্থান দারুল ইসলাম মাদরাসার সামনে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ তানহার আলী, প্রচার সম্পাদক ও উপজেলা যুব বিভাগের সভাপতি এইচ এম মাজহারুল ইসলাম, পৌর জামায়াতের সভাপতি আব্দুল্লাহ সুমনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

র‍্যালি ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড বহন করেন এবং মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে উচ্চারিত হয়—‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘অ্যাকশন অ্যাকশন, মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে’, ‘জীবনকে ভালোবাসো, মাদকমুক্ত জীবন গড়ো’, ‘মাদক সেবন বন্ধ করো, সুশীল সমাজ গড়ে তোলো’ এবং ‘মাদককে না বলুন’।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে। তাই তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এবং সমাজব্যাপী মাদকবিরোধী গণআন্দোলন গড়ে তুলতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।

এদিকে র‍্যালি ও শোভাযাত্রা চলাকালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে অনেক সাধারণ মানুষ কর্মসূচিটি পর্যবেক্ষণ করেন। স্থানীয়দের অনেকেই মাদকবিরোধী এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করে বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোর এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আরও বাড়ানো প্রয়োজন।

ময়মনসিংহ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।