শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
দূর্ঘটনা

ময়মনসিংহের গৌরীপুরে লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের একের অধিক

ময়মনসিংহের গৌরীপুরে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় জামালপুর-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (২৪ জুন) রাত প্রায় পৌনে ১১টার দিকে গৌরীপুর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর স্টেশন অতিক্রম করার পরপরই হঠাৎ বিকট শব্দ শোনা যায়। পরে ট্রেনটির পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

দুর্ঘটনার পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বিষয়টি জানার পর রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেললাইন অথবা যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে।

এদিকে দুর্ঘটনার পর থেকেই জামালপুর-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, দ্রুত উদ্ধার ও সংস্কার কাজ সম্পন্ন হলে রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।

দূর্ঘটনা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।