শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
মাদক

ধুনটে কল রেকর্ড ভাইরালের পর পুলিশের অভিযান : কুখ্যাত মাদক ব্যবসায়ী দুলাল গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী দুলাল শেখকে ২০ পুরিয়া হিরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বেলকুচি গ্রামের পন্ডিতবাড়ী মোড় থেকে মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

জানা যায়, এর প্রায় ১১ দিন আগে দুলাল শেখের কাছ থেকে ৮০ পিচ হিরোইনের প্যাকেট ও ১৬ পিচ ইয়াবা ট্যাবলেট স্থানীয় কতিপয় ব্যক্তি ছিনিয়ে নেয়। পরবর্তীতে মাদক ব্যবসায়ী পিয়ালের সাথে সোহাগ নামের এক ব্যক্তির কথোপকথনের কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এরপরই পুলিশ অভিযানে নামে এবং অবশেষে দুলাল শেখকে গ্রেফতারে সক্ষম হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, দুলাল শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। কল রেকর্ড ভাইরাল হওয়ার পর তাকে গ্রেফতারে একাধিক স্থানে অভিযান চালানো হয়। অবশেষে মঙ্গলবার ২০ পুরিয়া হিরোইনসহ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।