শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
দূর্ঘটনা

ফুলবাড়ীতে বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু, ৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে বিপ্লব কুমার (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রায় ছয় ঘণ্টার উদ্ধার অভিযানের পর পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলার গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

নিহত বিপ্লব কুমার উপজেলার গোকুল গ্রামের বিজন চন্দ্র রায়ের ছেলে। তিনি জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় ছুটির পর কয়েকজন সহপাঠীর সঙ্গে বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে বিপ্লব। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে সহপাঠীরা তাকে খুঁজে না পেয়ে শিক্ষক ও স্থানীয় লোকজনকে বিষয়টি জানায়।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং এলাকাবাসী যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেন।

দীর্ঘ প্রায় ছয় ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুকুর থেকে বিপ্লবের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক তদারকি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ অঞ্চলে প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি না থাকায় উদ্ধারকাজে কিছুটা সময় বেশি লেগেছে। তবে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

এদিকে, নিহত শিক্ষার্থীর স্বজন ও স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, বিদ্যালয় এলাকায় পর্যাপ্ত নজরদারি ও শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। তাঁদের মতে, যথাযথ তদারকি থাকলে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হতে পারত।

তবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর চন্দ্র বলেন, বিদ্যালয়ের একজন কর্মচারীর মৃত্যুর কারণে সেদিন ক্লাস স্থগিত করে ছুটি ঘোষণা করা হয়েছিল। ছুটির পর কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে। অন্যরা উঠে এলেও বিপ্লব আর ওপরে ওঠেনি। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিপ্লবের মৃত্যুতে তাঁর পরিবার, সহপাঠী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

দূর্ঘটনা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।