প্রান্তিক ও নিম্ন-আয়ের পরিবারকে মাসিক আর্থিক সহায়তা দিতে বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি রামগড়ে শুরু হচ্ছে আগামী ১৭ জুন বুধবার।
কর্মসূচির প্রস্তুতি দেখতে শনিবার রামগড় উপজেলা পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। দুপুরে সদর ইউনিয়নের লামকু পাড়ায় ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময় অতিরিক্ত ডিসি হাসান মারুফ, ইউএনও কাজী শামীমসহ জেলা-উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করে সুষ্ঠু বিতরণের নির্দেশনা দেন ডিসি।
জানা গেছে, প্রাথমিক পর্যায়ে রামগড়ের ৪৫৬টি পরিবারকে কার্ড দেওয়া হবে। কার্ডের মাধ্যমে পরিবারের নারী প্রধানের নামে প্রতি মাসে ২,৫০০টাকা মোবাইল ব্যাংকিংয়ে পাঠানো হবে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।