শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
আর্কাইভ

খাগড়াছড়ি,রামগড় উপজেলায় নতুন ২টি ইউনিয়ন গঠনের প্রস্তাব

খাগড়াছড়ির রামগড় উপজেলায় প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনসেবা সহজ করতে নতুন ২টি ইউনিয়ন গঠনের প্রস্তাব নিয়ে জনশুনানী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী শামীম উপস্থিত থেকে “৩নং যৌথখামার ইউনিয়ন” ও “বালুখালি ইউনিয়ন” গঠনের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর মতামত শুনেন।

বর্তমানে রামগড় উপজেলায় ১ নং রামগড় ও ২ নং পাতাছড়া — মোট ২টি ইউনিয়ন রয়েছে। প্রস্তাবিত ৩নং যৌথখামার ও বালুখালি ইউনিয়ন গঠিত হলে উপজেলার মোট ইউনিয়ন সংখ্যা দাঁড়াবে ৪টি।

শুনানী শেষে ইউএনও কাজী শামীম জানান, স্থানীয় জনগণের মতামত লিপিবদ্ধ করে প্রতিবেদন আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সরকারি অনুমোদন ও গেজেট প্রকাশের পরই নতুন ইউনিয়ন দুটির কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, গেজেট প্রকাশের আগ পর্যন্ত বর্তমানে রামগড় উপজেলায় ইউনিয়ন সংখ্যা ২টিই বহাল থাকবে।

আর্কাইভ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।