শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
আর্কাইভ

রাজধানীতে ভয়াবহ ভূমিকম্প অনুভূত, কাপলো সারাদেশ

রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী। তবে তাৎক্ষণিকভাব কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি।

এ সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে বাসা-বাড়ি থেকে তাড়াহুড়ো করে রাস্তায় বের হয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল।

ঢাকার তালতলার সরকারি কলোনি এলাকায় বসবাসরত লাইলি বেগম জানান, ভূমিকম্প হওয়ার বিষয়টি বুঝতে পারার পরই দুই ছেলে ও পাঁচ মাস বয়সী ছোট্ট মেয়েকে নিয়ে ভবনের নিচে খোলা জায়গায় নেমে আসেন তিনি। এ সময় সেখানে আশপাশের ভবনে বসবাসরত অন্যান্য সবাইকে নিচে নিরাপদ স্থানে অবস্থান করতে দেখেন।

যাত্রাবাড়ীর বাসিন্দা অনিক মৃধা বলেন, ভূমিকম্পের জন্য আতঙ্কিত হয়ে এ এলাকার অধিকাংশ বাসিন্দা ভবন ছেড়ে রাস্তায় নেমে এসে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করে।

এদিকে পাকিস্তানেও ভূমিকম্প আঘাত হেনেছে। সংবাদমাধ্যম এনডিটিভি জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী জানিয়েছে, শুক্রবার (২১ নভেম্বর) ভোরে দেশটিতে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১৩৫ কিলোমিটার গভীরে।

আর্কাইভ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।