শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
দূর্ঘটনা

৪৪ ঘন্টা পর ব্রহ্মপুত্র নদে রাইশা মনির মৃতদেহ উদ্ধার

চিলমারীতে কাচকোল দক্ষিন খামার এলাকায় ব্রহ্মপুত্র নদে গত সোমবার গোসল করতে নেমে পানিতে  ডুবে নিখোঁজ হওয়া রাইশা মনির (৮) মৃতদেহ দীর্ঘ ৪৪ ঘণ্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নদের তীর থেকে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করেন। গত সোমবার (৭ই জুন) বিকেল আনুমানিক ৫ টায় উপজেলার, রাণীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাঁচকোল দক্ষিণ খামার এলাকার রাশেদুল ইসলামের মেয়ে রাইশা মনি বিকেল ৫টার সময় বাড়ির সামনে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে, স্রোতের টানে  সে নদের কিনার থেকে একটু দূরে চলে যায় এবং সে ওখানেই ডুবে গিয়ে নিখোজ হয়। নিহত রাইশা মনি “কাঁচকেল বাজার নবিজান নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার” ২য় শ্রেণীর ছাত্রী বলে জানাগেছে। এর আগে ০৮/০৬/২০২৬ ইং তারিখ  ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কর্যক্রম পরিচালনা করেও শিশুর রাইশার দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। রাইশা মনির মৃত্যুদেহ খুজে পাওয়ায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দূর্ঘটনা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।