শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
দূর্ঘটনা

নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় ঈশ্বরগঞ্জে প্রাণহানি, উদ্বেগ বাড়ছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম (৬০) নামে এক চাতাল কল শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৮টার দিকে পৌরসভার মরাখলা নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

নিহত নজরুল ইসলাম উপজেলার শিমরাইল তালতলা গ্রামের মৃত নূর মোহাম্মদ মৌলবীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে নজরুল ইসলাম মরাখলা নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহগামী পুরাতন মবিলের ড্রাম বোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা দ্রুতগতিতে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর চালক অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে উপজেলার সীমান্তবর্তী রহমতগঞ্জ এলাকা থেকে চালকসহ যানটি আটক করে। পরে তাদের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃত চালকের নাম হৃদয় হাসান (২২)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকার আলম মিয়ার ছেলে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া গতি, অদক্ষ চালক এবং ট্রাফিক নিয়মের প্রতি উদাসীনতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের কার্যকর তদারকি না থাকায় সাধারণ পথচারী ও যাত্রীরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে চলাচল করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে অভাব-অনটনের সঙ্গে সংগ্রাম করে আসছিলেন। একসময় তিনি নিজেও ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। বর্তমানে তিনি মরাখলা নতুন বাসস্ট্যান্ড এলাকার বাবুল মিয়ার ‘আল মোবারক চিড়ার মিল’-এ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, তার পরিবারে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। চার বছর বয়সী ছোট মেয়েটি শারীরিক প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় জড়িত অটোরিকশা ও এর চালককে আটক করে থানায় রাখা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

এদিকে, এই দুর্ঘটনার পর এলাকাবাসী ব্যাটারিচালিত অটোরিকশার গতি নিয়ন্ত্রণ, চালকদের প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং সড়কে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। তাদের মতে, কার্যকর পদক্ষেপ না নিলে এমন মর্মান্তিক দুর্ঘটনা আরও বাড়তে পারে।

দূর্ঘটনা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।