শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
জাতীয়

ফুলবাড়ীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত

দিনাজপুরের ফুলবাড়ীতে সকল স্তরের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে নিহত ও আহত মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মুক্তিযুদ্ধের ডেপুটি কমান্ডার এছার উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুর রহিম এবং ফুলবাড়ী স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি সাহাজুল ইসলামসহ অনেকে।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আকন্দ বলেন, “১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মর্মান্তিক ঘটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তাঁর মৃত্যুতে সমগ্র জাতি গভীর শোকে মুহ্যমান হয়ে পড়ে। দেশের স্বাধীনতা ও উন্নয়নে তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।”

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান এবং বিএনপির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা শাহিনুর রহমান। পরে উপস্থিত সবার মাঝে খাদ্য বিতরণ করা হয়।

জাতীয় থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।